Link copied to clipboard
Campaign

জরুরী বন্যা তহবিল

জরুরী বন্যা তহবিল

রুরী বন্যা তহবিল: প্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়। এ সময় বিশেষ ভাবে দেশের উত্তর অঞ্চলের বানভাসি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। হিউম্যানিটি ফাউন্ডেশন দেশের বন্যাকবলিত জেলা গুলিতে প্রতিবছরই ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকে।

হাদিস : আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন। (তিরমিজি, হাদিস নং ২৯৪৫)

আমাদের কার্যকলাপ : প্রতিষ্ঠালগ্ন থেকে বন্যা-কবলিত বিভিন্ন জেলায় ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে হিউম্যানিটি ফাউন্ডেশন। এই প্রকল্পের আওতায় এ খাদ্যসামগ্রীর পাশাপাশি ব্যাপক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অন্যান্য কার্যক্রমের মতো প্রতি বছর ত্রাণ কার্যক্রম শেষে প্রতিবেদন প্রকাশ করা হয়।

সফলতা : ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে হিউম্যানিটি ফাউন্ডেশন বন্যায় ভিটেমাটি হারা ত্রিশটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগীতা দিয়েছে।

· · ·