দরিদ্র মানুষের শরীরে উষ্ণতা ছড়িয়ে দিতে আমাদের আন্তরিক প্রয়াস। আমরা যারা শহরে বাস করি এবং যারা কিছুটা অবস্থাসম্পন্ন—তারা শীত তেমন অনুভব করি না। ইটের দেয়াল ভেদ করে শীত আমাদের শরীর ছুঁতে পারে না। বরং শীত আমাদেরকে বাহারি পোশাক পরিধান করার উপলক্ষ তৈরি করে দেয়। এজন্য শীতকাল আমাদের অনেকের প্রিয় ঋতু। গ্রামের অনেক গরিব মানুষের কাছে ব্যাপারটা ঠিক এর বিপরীত। শীত তাদের কাছে আতঙ্কের ঋতু। সন্তানের শরীর গরম পোশাকে আচ্ছাদিত করতে না পারার গ্লানির ঋতু। এরূপ মানুষদের কাছে শীতের পোশাক পৌঁছে দেওয়ার জন্য হিউম্যানিটি ফাউন্ডেশন প্রতি বছর পরিচালনা করছে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।
Link copied to clipboard