Story

বৃক্ষ রোপন কর্মসূচি

বৃক্ষ রোপন কর্মসূচি

ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণের ব্রত নিয়ে একটি স্বেচ্ছাসেী সংস্থা হিসেবে ২০১৫ সালে কুষ্টিয়া শহরে হিউম্যানিটি ফাউন্ডেশন-এর যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশর ৪২টি জেলাতে এর কার্যক্রম চলমান। ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা কর্তৃক নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে হিউম্যানিটি ফাউন্ডেশন কাজ শুরু করে। হিউম্যানিটি ফাউন্ডেশন গতানুগতিক কোন এনজিও বা দাতা সংস্থা নয়। এটি একটি বিশ্বাস, একটি প্রতিশ্রুতি ও একটি সামাজিক আন্দোলন। বিশ্বাসটি হলো, প্রতিটি মানুষ অমিত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। জন্মগতভাবে সেই অমিত সম্ভাবনাই তাকে করতে পারে দারিদ্র্যমুক্ত এবং আত্মনির্ভরশীল। মানুষ যদি তার অন্তর্নিহিত ক্ষমতার সৃজনশীল বিকাশের সুযোগ পায়, সে যদি আত্মশক্তিতে বলীয়ান হয়, তাহলে সে নিজেই তার ভাগ্যোন্নয়নের দায়িত্ব নিতে পারে। নিজ ভবিষ্যতের কারিগরে পরিণত হতে পারে। এ চেতনাবোধ থেকেই হিউম্যানিটি ফাউন্ডেশন বাংলাদেশে একটি গণজাগরণ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গণজাগরণের লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষকে উজ্জীবিত ও সংগঠিত করা, যাতে প্রত্যেক উজ্জীবক ও সামাজিকভাবে সংগঠিত মানুষ নিজেদের জীবনের হাল নিজেরাই ধরতে পারে। নিজেদের অবস্থান থেকে নিজস্ব সম্পদকে প্রাথমিক পুঁজি করে সৃজনশীল উপায়ে ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে একক ও যৌথ উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়।