প্রিয় মহোদয়,
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কুষ্টিয়া জেলায় কর্মরত সকল এনজিও-দের পক্ষ থেকে আগামি ১৬ ডিসেম্বর ২০২৫ "মহান বিজয় দিবস-২০২৫" উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচির সাথে সমন্বয় রেখে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ, মঙ্গলবার, সকাল ০৬:৩৯ মিনিটে এনজিও কুষ্টিয়ার পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও একই দিনে বিকাল ০৩:০০ টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া-তে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উক্ত দুটি অনুষ্ঠানে যোগদানের জন্য প্রথমে পুষ্পস্তবক অর্পণের জন্য সকাল ০৬:৩০ মিনিটের মধ্যে কুষ্টিয়া কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এবং পরবর্তীতে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিকাল ০২:৩০ টার মধ্যে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়ার মাঠে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা গেল।
উক্ত দুটি অনুষ্ঠানে যোগদানের জন্য পুষ্পস্তবক ও ব্যানারের জন্য সংস্থা প্রতি ১০০/- (একশত) টাকা এবং প্রীতি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংস্থা প্রতি কমপক্ষে ৫০০/- (পাঁচশত) টাকা জনাব নাজমুন্নাহার, কো-অর্ডিনেটর, সেতু (মোবাইল নং 01888089216 / 01720507525)-এর নিকট আগামি ১৪/১২/২৫ তারিখ বিকাল ০৪:০০টার মধ্যে প্রদান করার জন্য অনুরোধ করা হ’ল। এখানে উল্লেখ্য যে, সংস্থা প্রতি ৫০০/-টাকা জমা করলে সে সংস্থাকে ২ (দুই) টি পুরস্কার ও (৫০০/- x ২)=১০০০/-টাকা জমা করলে ৪ (চার) টি পুরস্কার প্রদান করা হবে; তদ্রূপ ২০০০/-টাকা জমা করলে ৮ (আট) টি পুরস্কার প্রদান করা হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরনীয় গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা এবং যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা নাগরিক হিসেবে আমাদের একান্ত কাম্য।
জাতির এই অনিন্দ্যসুন্দর গৌরবময় দিবসের ২টি কর্মসূচিতে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে-
এম আর ইসলাম
উপ-নির্বাহী পরিচালক, দিশা।