শীতার্ত তহবিল : ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র এর অসহায় বৃদ্ধা মা ও এতিম শিশুদের একটুখানি উষ্ণতা এনে দিতে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত তহবিল সংগ্রহ করা হচ্ছে। আপনাদের সহযোগীতা কামনায়।
হাদিস : আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বান্দাহ যতক্ষণ তার ভাইকে (যে কোনো মুসলিমকে) সাহায্য করে, আল্লাহ তা’আলাও ততক্ষণ তাকে সাহায্য করেন। (সুনানে তিরমিজী, হাদিস নং ১৪২৫)
আমাদের কার্যকলাপ : প্রতিটি স্পটে শীতবস্ত্র বিতরণের পূর্বে বিজ্ঞ উলামাদের মাধ্যমে শীতার্ত মানুষদের উদ্দেশ্যে ঈমান-আকীদা, সালাতের গুরুত্ব, সততার অপরিহার্যতা এবং সাধারণ নীতিবোধ জাগ্রত করার লক্ষ্যে আলোচনা করা হয়।
সফলতা : বগত বছর গুলিতে আপনাদের থেকে যথার্থ সহযোগীতা পেয়েছি যা উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র এর সকল বৃদ্ধা মা ও শিশুদের শীতের পোষাকপূর্ণতা পেয়েছে।