প্রিয় মহোদয়,
শুভেচ্ছা!
আমরা সকলেই অবগত আছি যে, ২০১৪ সালে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং
সকল এনজিওদের সহযোগিতায় তৎকালিন সাবেক মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল
হক ইনু মহোদয়ের আনুষ্ঠানিক উদ্ভোধনের মাধ্যমে একটি ওয়েব পোর্টাল :
ngokushtia.net খোলা হয়।
প্রতিবছর ওয়েব পোর্টালটির মেয়াদ ৩১ জুলাই-এ শেষ হয় এবং পরবর্তী বছরের জন্য উক্ত ৩১ জুলাই-এর মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে নবায়ন করতে হয়। ওয়েব পোর্টাল ডেভেলপার জনাব মোঃ মইদুল হক (রিপন) ওয়েব পোর্টালটি নবায়নের জন্য ৯,৫০০/-(নয় হাজার পাঁচশত) টাকার চাহিত বিল প্রদানের নিমিত্তে ই-মেইল প্রেরণ করেছেন; যা’ আপনাদের অবগতির জন্য অত্রসাত সংযুক্ত করা হ’ল।
এমতাবস্থায়,
১। ওয়েব পোর্টাল নবায়নের জন্য কুষ্টিয়া জেলায় কর্মরত এনজিও প্রতি ৩০০/(তিনশত) টাকা হিসাবে আগামি ২০/০৭/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে জনাব নাজমুন্নাহার, সমন্বয়কারী, সেতু, মোবাইল নং:০১৭২০৫০৭৫২৫ (যুগ্ম আহ্বায়ক, এনজিও কুষ্টিয়া ওয়েব পোর্টাল পরিচালনা কমিটি)-এর নিকট জমা দেওয়ার জন্য সকল এনজিও-র সংশ্লিষ্ট প্রতিধিগণের প্রতি বিনীত অনুরোধ করা গেল।
২। কুষ্টিয়া জেলায় কর্মরত এনজিও-দের মধ্যে এখনও পর্যন্ত যেসকল এনজিও ngokushtia.net ওয়েব পোর্টালের সাথে সংযুক্ত হয় নাই; অত্রসাথ সংযুক্তি এনজিও প্রোফাইল ফরমেটটি পূরণ করে এবং নতুন যুক্ত হওয়ার জন্য ঐসাথে ২০০/-(দুইশত) টাকা Web Portal Developer: Md. Moydul Haque (Ripon), Mob.No.: 01841181888, E-mail: moydul@gmail.com বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা গেল।
৩। কুষ্টিয়া জেলায় কর্মরত এনজিও-দের মধ্যে যেসকল এনজিও ngokushtia.net ওয়েব পোর্টালের সাথে সংযুক্ত আছে; তাদের বিদ্যমান তথ্য সংশোধন বা সংযোজনের প্রয়োজন হলে একইভাবে অত্রসাথ সংযুক্তি এনজিও প্রোফাইল ফরমেটটি পূরণ করে এবং ঐসাথে ২০০/-(দুইশত) টাকা Web Portal Developer: Md. Moydul Haque (Ripon), Mob.No.: 01841181888, E-mail: moydul@gmail.com বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা গেল।
ধন্যবাদান্তে,
এম আর ইসলাম
উপ-নির্বাহী পরিচালক, দিশা
ও
আহ্বায়ক, এনজিও কুষ্টিয়া ওয়েব পোর্টাল পরিচালনা কমিটি
মোবা: ০১৭৩০০৫৫৩৯৫